পাষাণের শহরে এসেছে যে
বিলিয়ে দিতে প্রেমের তাবিজ,
কি অমোঘ আশা নিয়ে হেঁটে চলে কবি
সুখের মোড়কে বপণ করে বিষাদের বীজ
এক হেলেনে ধ্বংস ট্রয়
আরেক হেলেনে- হেলাল হাফিজ!
সম্পূর্ণ

শুনো,
আমাকে তোমরা কেও আর মানুষ বলে পরিচয় দিও না,
আমি বেশ যোগ্য কবি এবং প্রেমিকের চরিত্রে।
আর শুনো,
মানুষ সৃষ্টির যেই শ্রেষ্ঠ-সৃষ্টি তাদের থেকে অনেক দূরে,
অন্তরে এবং শরীরে দুই রূপে।সম্পূর্ণ

আমার যাতায়াতের পথের ‘পরে
এক ভয়াল ছায়া ভর করে।
অস্তগামী সূর্য দানে অন্তিমের আলো
ভরা সাঁঝে গ্রামের মাঝে
তখনও জ্বলেনি প্রদীপ ভালো।

সম্পূর্ণ

সভ্যতা,সময় ও উপলব্ধি ফিকে হয়
মানবের চাহিদা পূরণ হয়,
তবুও স্বস্তির মুখ দেখা না হয়,
স্বস্তিরা সব অস্তিত্ব সংকটে ভুগছে নতুন আবেদনের ভিড়ে,
দুরন্তর পথে নিরন্তর ছুটে চলার এক অক্লান্ত অবিশ্রান্ত প্রয়াসে,
মেকি ছলনার ক্ষণিক ক্ষেপনে সময়ও বিষণ্ণ হয়,
তাকে নিয়ে আরও দ্রুত,আরও বেগে,আরও ছুটে চলার এক অসম্ভব প্রার্থনা সময়ের,
সময়ের এ প্রার্থনা কার দরবারে?
আমার না ঈশ্বরের?সম্পূর্ণ