বাংলা কবিতা, প্রেম কি খোলাচুলের ঘুড়ি কবিতা, কবি তিলক দাস | কবিতা অঞ্চল
কবিতা প্রেম কি খোলাচুলের ঘুড়ি
কবি তিলক দাস
কাব্যগ্রন্থ অপ্রকাশিত
সময় সন্ধ্যা, মার্চ ১৩, ২০১৫
লিখার স্থান মোহাম্মদপুর, ঢাকা
কবিতার বিষয় প্রেম
Review This Poem

প্রতিমা উপমা সাজানো প্রেমটাই সুন্দর
ওখানে শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে
তোমার প্রতিমা তাই সাজানো আছে
উপমায় তোমাকে সৃষ্টি করেছি প্রেমেরফুলে
গুপ্তপথে এসেছি তোমার হৃদয়ে তোমাতে
কেবল ব্যাখ্যা দিতে ব্যর্থ বলে প্রেম কি ব্যর্থ?
প্রেমের সফলতা অসফলতার কোনো অংক নেই
সূত্রগুলো কি তবে রসায়নের নাকি পদার্থের?
বলতে কি পারো প্রেমের মাঝে কি ভেজাল আছে
নাকি ফরমালিনের ফর্মালিটি মেন্টেনড প্রোডাক্ট?
কেউ কি বলতে পারবে, ব্যাখ্যা কি কেউ জানে!
প্রেম কি অন্ধকার, কিছু খুঁজে পাওয়া যায়না?
অন্ধকার ঘরেও আলোর আশা জাগানিয়া সূত্র?
প্রেম তো শুনেছি অন্ধ!
প্রেম আবার বিশুদ্ধ!
প্রেম কি খোলাচুলের ঘুড়ি?
প্রেম নাকি কাচের চুড়িতে সাজে
প্রেম কাচের চুড়িকে নাকি ভেঙে চুরমার করে!
সেখানেই নাকি প্রেমিকার সুখ!
মনে নাকি প্রেমসূত্র আবিষ্কার করে প্রেমিকা!
সেইসূত্রেই নাকি প্রেমিক ওখানে খেলা করে?
প্রেম একটি অদৃশ্য সমুদ্র আমার কাছে
যেখানে প্রেমিক ছুটে অন্ধকার জাহাজে
নোঙর করার স্থান খুঁজে বেড়ায়
প্রেমের অভ্যস্ত নগরী তখন কেঁপে উঠে
সমুদ্র ঢেউ গর্জন করে জয় হোক প্রেমের
আমি জানি না প্রেম কি পরাজিত নাকি জয়ী!
তোমাদের কাছে কি আছে জয়-পরাজয়ের হিসেব?

guest
0 Comments
Newest
Oldest Most Voted