| কবিতা | সুতো ছেঁড়া |
| কবি | তাছনীম বিন আহসান |
| কবিতার বিষয় | বিরহ |
স্বপ্ন গুলোর পরিচর্যার জন্য নুতুন মালী নিয়োগ হবে ,
তা হোক ,
আমিতো এতটাও নিষ্ঠুর নইযে নিস্পাপ স্বপ্ন গুলোর মৃত্যু কামনা করবো !
হয়তো সে মালী খুব আনাড়ী ভাবে ডাল পালা গুলি ছাটবে ,
হয়তো কোন বিকেলে পানি দিতে ভুলে যাবে ,
তাতেই বা দুঃখ কিসে স্বপ্ন গুলোতো বাঁচবে !
কলমের আঁচড়ে সাদা কাগজের বুক ক্ষত-বিক্ষত করে মজা পাই ,
আমিতো কবি ,
জীবন ভালোবাসা সুখ আর কষ্টের ফেরীওয়ালা !
নীল রঙের অর্থ আমি করি হরেক নামে ,
অনেক ভালোবাসার সওদা করি কিছুটা কাব্যের দামে ,
মায়া মমতা নিষ্ঠুরতা আবেগ সব রাখি একই আশ্রমে !
অন্য কোন চাঁদরে উস্নতা অতটা নাইবা থাকলো ,
তাই নাও ,
বেঁচে থাকো নিজের মত উস্নতা বিহীন আদরে !
সে চাঁদরে নকশা না থাকুক ওজনতো নেই ,
সে চাঁদরে রং না থাকুক লুকোচুরি খেলাতো নেই ,
তাতেই বা আফসোস কিসে তুমিতো সুখি ওসব কিছুতেই!
