| কবিতা | আমি এমন একটা তুমি চাই |
| কবি | জহিরুল ইসলাম রুবেল |
| সময় | ২৯ই আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ |
| উৎসর্গ | প্রিয় মানুষটাকে |
| লিখার স্থান | কুয়াকাটা সমুদ্র সৈকত |
| সম্পৃক্ততা | আবেগ |
| কবিতার বিষয় | আশা, প্রেম, বিরহ |
আমি এমন একটা তুমি চাই!
যে তুমিটা হবে আয়নার মত স্বচ্ছ ।
পানির মত বিশুদ্ধ ।
ফরমালিন মুক্ত।
আমি এমন একটা তুমি চাই !
যার সবটা জুড়ে থাকবো শুধু আমি।
যে হবে আমার সকল ইচ্ছে আবদার।
যার সাথে নিত্যদিন চলবে খুনসুটি।
আমি এমন একটা তুমি চাই !
যে আমায় বাঁধবে বাহুডোরে।
যে সব সময় নিবে আমার খোঁজ।
আমার সাথে বায়না ধরবে রোজ।
আমি এমন একটা তুমি চাই!
যে আমাকে পাওয়ার জন্য পাগলামী করবে।
আমাকে হারানোর ভয়ে কান্না করবে।
আমাকে পাওয়ার জন্য সব কিছু ছাড়তে রাজি থাকবে।
আমি এমন একটা তুমি চাই!
যে আমার সুখে দুঃখে সারাজীবন পাশে থাকবে।
সামান্য ঝড়ে হাত ছাড়বে না।
আমার অনুপস্থিতিতে অন্য কাউকে খুঁজবে না।
আমি এমন একটা তুমি চাই!
যে তুমিতে থাকবে না অন্যকারো স্পর্শ।
থাকবেনা কোন দীর্ঘশ্বাস।
থাকবেনা ছেড়ে যাওয়ার কোন অজুহাত।
আমি এমন একটা তুমি চাই!
যাকে অন্ধের মতো বিশ্বাস করা যায়।
যার কাছে সব কিছু শেয়ার করা করা যায়।
যাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করা যায়।