| কবিতা | শীতের ছোঁয়া |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 17 অক্টোবর, 2023, সকাল |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | শীত ঋতু |
| কবিতার বিষয় | প্রকৃতি |
শীতের হাওয়া বহা হল শুরু
নেইকো বাদল মেঘের ঘটা
নাই বজ্র গুরু গুরু।
(ওই) শীতের হাওয়া —
গরিবের ঘরে আকাল সকাল বিকাল
পরিধানের লাগি বস্ত্রে নাকাল।
এ শীত কি কেবল ধনীর লাগি
যারা ভোগী বিলাস ব্যসনে।
শব্জি সকল বিকায় হাটে
দামে কিছু সস্তা বটে,
মনে হয় যিনি সুচিৎ কেনা উচিত
অমূল্য রতনে।
আর্দ্রতা যে হ্রাস পেয়ে যায়
শুষ্ক বায়ু যায় বহে যায়
মুখের ঐ ঢর্ম ফাটে প্রসাধনী নাহি জোটে
সবার কপালে।
উচ্চ বিত্ত শ্রেণীতে যারা
নিম্ন বিত্তের টান বোঝে না তারা,
তারই মাঝে শীতের ধারা
কনকনিয়ে কাঁপিয়ে তোলে।
তবু শীতের আশায় আশায় থাকি
মাঠে রাত্রি যাপন বাকি,
ধানের আঁটি আগলে রাখি
প্রাণের ফসল যত্নে তুলি গৃহের কোণে।।