| কবিতা | বজ্রগর্ভ মেঘ |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 17 এপ্রিল, 2024, বিকাল |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | প্রকৃতি |
| কবিতার বিষয় | প্রকৃতি |
কত মেঘ ঘন কালো
কত দিকে ধায়।
বরিষণের আভাস এ যে
বারিধারা চাই।
মৃদু মন্দ মেঘ মন্দ্র
অশনি আলোকে।
আকাশে গুরু গুরু স্থির হয়েছে তরু
হৃদয় চমকে।
বজ্র ধ্বনি কাঁপায় ধরণী
জ্বলিয়া উঠিল তাল গাছ খানি।
বসতি অংশ হয় বুঝি ধ্বংস
তারই সূচনা সরবে প্রতিধ্বনি।
চলিল মেঘের ভেলা
পবনের সাথে শুরু হল খেলা।
যেদিকে তাকাই মেঘের মেলা
বাবুই-এর বাসার দোলায় দোলা।।