| কবিতা | আমার দিন |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 06 সেপ্টেম্বর, 2023, সকাল |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | দিনের কথা |
| কবিতার বিষয় | প্রকৃতি |
যত মোর ভাব তরঙ্গ অসীম পানে ধায়
হৃদয় হতে তারা উৎসারে সদা হায়।
সুন্দরের সৌন্দর্য প্রাণের মাঝে কত আনন্দ
মিলায়েছে তালে তাল অপরূপ ছন্দ।
অরুণ আজি প্রভাতে সাজি
কিরণে দেয় যে দোলা এ কোন কলা,
ফোটায় কাননে কুসুম রাজি।
পবন আপন লয়ে বাজিয়ে বাঁশি যায় যে বয়ে
ধরণীর কোণে মনের গহনে শিহরন চলে জাগায়ে।
আকাশে উড়িছে পাখি মনে হয় কত সুখী
ডানারে করিয়া স্থির গগনে নাহিকো নীড়,
মুক্ত পতনে মুক্তির অনুভূতি
গাইছে জয়গান প্রকৃতির বিভূতি।
দিন বুঝি চলে যায় শতপদী দ্রুততায়
বুনি কোন স্বপন জাল ধরিয়া সংসারের হাল,
কত শত চিন্তনে সংসার তমসায়।।