কবিতা অনিশ্চিত
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 04 সেপ্টেম্বর, 2023, সকাল
উৎসর্গ ভাগ্যনিয়ন্তা
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা জীবনী
কবিতার বিষয় আশা, জীবনমুখী
5/5 - (1 vote)

বিদ্যালয় বৈতরণী পার হতেই তার সামনে যে ডবিষ্যৎ
তা পূর্ণ মাত্রায় অনিশ্চিত।
আসলে শূন্য ভবিষ্যতের মহাশূন্যতা
সামনে পিছনে চারিদিকে।
শুধু শূন্যতা, শুধুই হতাশা।

চোখের সামনে তখন শুধুই একটা স্বপ্ন
সেটা মোটা ভাত কাপড়ে বেঁচে থাকার সন্ধান।
একটা প্রাইমারি স্কুলের চাকরি যদি জোটে,
রেজাল্ট তো খুব ভাল, হলেও হতে পারে আর কি!
মাসে একশো টাকার আশে পাশে মাইনে
তাতেই তখন জীবন ধারণ করা যায়,
টেনেটুনে অভাবের সংসারও চালানো যায়।

আর উচ্চ শিক্ষা, সে তো দূরস্থ
শুধু বুদ্ধি বা ভালো রেজাল্ট থাকলেই হয় না।
তাতে অর্থের প্রয়োজন, কিন্ত অর্থ কোথায়!
তাই পড়াশোনায় ছেদ পড়া ছাড়া
গত্যন্তর রইল না আপাতত।

কিন্ত ঐ নিয়তি,
ভাগ্যনিয়ন্তা যা লিখেছেন তা খণ্ডাবে কে?
বাস্তবে ঈশ্বর তা হতে দেন নি।
মুমূর্ষু রোগীর মত বেঁচে থেকে
উচ্চ শিক্ষার পথ চলা শুরু,
আর অবশেষে জীবনে প্রতিষ্ঠিত এক গবেষক অধ্যাপক।
এখন তার মাইনে মাসে কয়েক লক্ষ টাকা।

অদৃষ্টকে দেখা যায় না, ভাবাও যায় না
কিন্ত যখন ঘটনা ঘটে যায়, তখন
সর্বনিয়ন্তার যে কি অমোঘ শক্তি তা অনুভব করা যায়।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted