কবিতা অনন্তের কল্পনা
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 19 জানুয়ারি, 2024, বিকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা অনন্তের অন্ত
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

কল্পনা করিতে চাহি
কল্পনায় ভাসিতে চাই।
অশেষের শেষ নাহি
তবু শেষ দেখিতে চাই।

ভাবি অনন্তে কি সাগর আছে
তার বেলাভূমি কাহার কাছে?
সন্ধানে তার যদি যাই
কোন দিন তারে পাব না হায়।

সময় সীমিত বেগে
যদি ধায় দিবা নিশি জেগে,
অসীম ধরা নাহি দিবে
অনন্তে পৌঁছা নাহি যাবে।

অনন্তের সংজ্ঞা নাহি
যেন অবাস্তবে বাস্তব কহি।
অকূল পাথার যেন
অনন্তের ভাবনা বৃথাই তাই।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted