বাংলা কবিতা, নিজস্ব মতামত কবিতা, কবি তানভীর সিকদার | কবিতা অঞ্চল
কবিতা নিজস্ব মতামত
কবি তানভীর সিকদার
কাব্যগ্রন্থ সেফটিপিনে গেঁথে আছে মায়াবতী সুখ
সময় ২৭ জুলাই,২০১৮
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় বিরহ
Review This Poem

কিছু রাত থাকে আমাদের অভিমানে অশ্রু ঢাকার,
কিছু জাগা ঘুমের অপচয়, বাকীগুলো শুদ্ধ থাকার।

কিছু সাঁঝ মন খারাপের স্মৃতিগুলো মুছড়ে তোলার,
কিছু হাসি শুধু অভিনয় ভালো সেজে দুঃখ ভোলার।

নিয়তিতে কিছু পরাজয় লেখা থাকে হারতে জয়ের,
কিছু প্রেম দূরে থেকে হয়, কাছে গেলে ভাঙবে ভয়ের।

জোর করে মন পাওয়া নয়, উড়ে যাও চাইলে যাবার,
কিছু পাখি ছেড়ে দিতে হয় ভালোবেসে আসতে আবার।

সব ব্যথা পুষে রাখতে নেই অসময়ে করবে দহন,
কিছু ব্যথা আজীবন ধরেই হয় শুধু করতে বহন।

সব ক্ষেতে না করাই ভালো ভালোবেসে স্বপ্ন
রোপন,
সব কথা না বলাই ভালো, কিছু কথা থাকনা গোপন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted