কবিতা দু’টো ছড়া
কবি শুভশ্রী রায়
সময় ১৯ মার্চ, ২০২৩, সকাল
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

(এক)
বেড়ালটা আদুরে, নাম তার চার্লি
খেতে পছন্দ করে দুধ আর বার্লি
আরেক বেড়াল, তাকে ডাকি টম
গায়ের রঙ যেন পুরো পাকা গম।
(দুই)
খরগোশ সোনাটা, আমাদের প্রিয়
সমস্ত জীবনেই আমাকে দিয়ো।
টিয়াপাখী দেখিয়ো, নাম হীরামন
সঙ্গে চাই না কিন্তু খাঁচা, কেমন!

guest
0 Comments
Newest
Oldest Most Voted