কবিতা জীবন আনন্দ
কবি শুভশ্রী রায়
সময় ২৮ এপ্রিল, ২০২২, রাত
উৎসর্গ অমর কবি জীবনানন্দ দাশকে
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

বিষাদ উড়ছে দুঃখ ঘুরছে চক্রাকারে
বেদনা খুঁড়ছে হৃদয় পুড়ছে বারংবারে
সেই কষ্টকে কে সাজাচ্ছে কাব্যাকারে?
জীবনানন্দ, জীবনানন্দ, আর কে পারে!
শহর জ্বলছে মানুষ বলছে চল পালাই
যুগ ভর্তি অস্থিরতায় হিংসা হাট বালাই
মানুষ কাঁদছে কষ্ট পাচ্ছে কবিও কাঁদছে
বিষাদ নিংড়ে অমৃতসম কাব্য ফাঁদছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted