| কবিতা | উত্তরনারী আসছে |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ১১ মার্চ, ২০২২, সকাল |
| লিখার স্থান | কলকাতা |
পিতাদের ক্ষমতাশালী তন্ত্র
আমাদের অনেক কাঁদিয়েছে
কিন্তু নারীর অশ্রু তাকে ভাসিয়ে
দিতে পারেনি। পিতৃতন্ত্র, সভ্যতার
সবচেয়ে বড় অভিশাপ;
এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে।
না।
আমরা তাকে আঘাত করে
পুরোপুরি হারিনি।
কিন্তু
একেবারে মুছে ফেলতেও পারিনি।
একটা কষ্টের মতো,
পুরনো অসুখের মতো
সভ্যতা এখনো পিতৃতন্ত্রকে পুষে রেখেছে।
তবে
পিতৃতন্ত্র হয়ে যাবেই নিকেশ
যদিও আমরা পুরোটা পারিনি।
উত্তরনারী তৈরি হচ্ছে;
বাকিটা সে করে দেবে শেষ।