বাংলা কবিতা, যতদূর দু'চোখ যায় কবিতা, কবি সুপ্ত সাহা | কবিতা অঞ্চল
কবিতা যতদূর দু’চোখ যায়
কবি সুপ্ত সাহা
সময় ০২ সেপ্টেম্বর, ২০২০ ইং
লিখার স্থান কলমাকান্দা, নেত্রকোণা
কবিতার বিষয় রূপক

যতদূর দুচোখ যায়,
কোনো স্টেশনে - অশ্রুর স্যুটকেস হাতে - অপেক্ষারত
কোনো যাত্রী দেখি নাই।
যেন মনে হচ্ছে কোনোকালেও ছিলো না,
না ছিলো কোনো ব্যাংকে জমা,
না দিবে কোনো ব্রাঞ্চ
বাৎসরিক লোন - সমব্যথিত
আন্তর্জাতিক নার্সারির বুকে যাপিত সমস্ত - বর্ষার যৌবন।
এখন- মায়ের পায়ের মতো ফেটে গেলে মাটির দেশ,
দুচোখে পাই না অশ্রুর - কানাকড়ি -
এক ফোঁটা অশ্রুর খোঁজে তাই

আকাশের ভেতর কবর খুঁড়ি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted