কবিতা বৈকল্পিক
কবি সুমন মুহম্মদ
কবিতার বিষয় অন্যান্য

'আজকাল তেমন কেউ কবিতা বুঝে না।'
এ কথা বলে সামান্য বামে ঝুঁকে
যেই না আবার সামনে তাকিয়েছি,
দেখি, শূন্য অডিটরিয়ামে পড়ে আছে একুশটি চেয়ার।
এর মধ্যে পাঁচটির হাতল নেই
ছয়টির একটি কি দুটি পা নেই
বাকিগুলোর কী আছে কী নেই,
এমনসব সাধারণ গেরস্তবাড়ির মতো আটপৌর চেয়ার গুলোয়
পড়ে থাকতে দেখলাম সাড়ে আট ফোঁটা অশ্রু।

সে দিন থেকে
কবিতা শুধুই বুঝার বিষয় নয়, বেদনারও...
অশ্রুপাত শুধু কবিতাকেই মানায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted