কবিতা মা
কবি সুজন বর্মন
সময় ৮ জানুয়ারি ২০২১
উৎসর্গ মা
লিখার স্থান সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশ।
Review This Poem

অকৃত্রিম অকৃপণ ভালোবাসে মাতা
মাতা যে পরম ধন জীবনের ছাতা।
এমন মমতাময়ী নারী নেই কভু
হাজার জনম খুঁজে পাবে নাকো তবু্।
নিজে উপবাস থেকে ছা’কে দেয় অন্ন
মা শুধু সুখটা রাখে সন্তানের জন্য।
ঘাত প্রতিঘাতে মায়ে রক্ষা করে তবে
তার মতো মমতাময়ী নেই তবে ভবে।

করো হে আপন মন মাকে তবে সেবা
মায়ের মতো আপন ভূ’তে আছে কেবা।
মায়ের মুখের হাসি অমূল্য রতন
মা যে জীবনের বাঁশি করো হে যতন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted