| কবিতা | একটি কবিতার জন্যে |
| কবি | সুজন ইনসাদ |
| সময় | ২৭ নভেম্বর ২০২৪ |
| লিখার স্থান | নরসিংদী |
| কবিতার বিষয় | অন্যান্য |
একটি কবিতা লিখতে গিয়ে গোঁটা জীবনটাকে অপচয় করে ফেলেছি! কখনো সময়কে নষ্ট সিগারেটের মতো কখনো গলে যাওয়া আইসক্রীমের মতো৷ আজো আমার কবিতা লেখা হয়নি। একটি কবিতার জন্য দ্বারে দ্বারে ঘুরেছি, উন্মুখ উদীপ্ত প্রেমিকের মত, ভয়ংকর দুঃসাহসী বিপ্লবীর মতো, নিঃসম্বল ভিখেরির মতো, বেপরোপা ভবঘুরের মত,লাজ শরমের মাথা খেয়ে কোন এক নির্লজ্জের মত! কবিতার জন্য ছিন্ন বসন বেছে নিয়েছি। তবুও কবিতা লেখা হয়নি! আমার একান্ত নিজস্ব কবিতা। হৃদয়ের প্রকোষ্ঠজুড়ে যে পাখিটিকে পুঁষেছিলাম সে পাঁজরের খাঁচা ভেঙে উড়ে গেছে অজানায়।চোখ দুটোকে স্বাক্ষী রেখে আকাশের দিকে তাঁকিয়ে ছিলাম অথচ সে চোখে এখন ঘোর অন্ধকার!নদীকে কাছ থেকে ভাঙতে দেখে ভয়ে শিউরে উঠতো শরীর এখন সে শরীর অনুভূতিহীন নিঃশ্চল অসাঢ়।পাহাড়ের মত তবুও এক জায়গায় ঠাঁই দাঁড়িয়ে ছিলো লোভী বেহায়া এমন৷তবুও কবিতা ধরা দেয়নি। আচ্ছা, এবার বলোতো কবিতা লিখতে আমি কি না করেছি এ দীর্ঘজীবনে? শুধু তোমার কাছে পৌছোতে পারিনি অথবা কবিতা কাছে!!