| কবিতা | প্রতিবাদ অবনমিত |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | প্রতিবাদ |
| সময় | ২০২২ |
| উৎসর্গ | সুকুমার ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | জীবনমুখী, প্রতিবাদ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ |
প্রতিবাদ অবনমিত
*****************
সুজিত কুমার ভৌমিক
যতজন আছে প্রতিবাদী মুখ,
শকুনী চোখে দ্যাখো।
চমকে ধমকে ভীম ভ্রুকুটিতে,
চুপটি করে রাখো।।
এরপরও যদি অর্জুনরা,
সত্যবান নিয়ে আসে।
বেছে গুছিয়ে দু-দশটা কেস,
ভরিয়ে দাও যে ঠুসে।
শিক্ষিতরা সামনে থাকবে,
মুর্খরা সব কাজে।
কমিটিটা এমন সাজাও ,
শিক্ষা চিড়ে না ভিজে।।
আর ওই যে মাস্টাররা।
শুনেছি জাতির মেরুদন্ড।
এমন হাল করবে যেন,
বাঁচতে পারবে না দু-দণ্ড।।
চারিদিকেতে ছড়িয়ে দাও,
শ্রেনীর শত্রু মাষ্টার।
বসে বসেই বেতন পায়,
অপগন্ডের ডাষ্টার।।
শিক্ষক যদি চুপ করে যায়,
শিক্ষা হয় পদদলিত।
সমাজ চলে যাবে রসাতলে,
প্রতিবাদ অবনমিত।।
প্রতিকূল ঢেউ, না-ই থাকলে,
মোরা থাকবো অনুকূলে।
জনগণ শুধু খেতেই পাবে,
বাঁচিয়া আকুলে ব্যাকুলে।।