কবিতা চাকুরে বেকার
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ যন্ত্রনা
সময় ২০২৫
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

চাকুরে বেকার
*************
সুজিত কুমার ভৌমিক
*********************
সেদিন ছিল তেশরা এপ্রিল।
প্রতিদিনের মতো সেদিনও,
কৃষ্ণফলকের উপর সফেদ দন্ডিকা দিয়ে,
পরম স্নেহে ছাত্রছাত্রীদের শেখাচ্ছিলাম,
সত্যবাদীতার কোন এক গোপন অধ্যায়।
স্টাফ রুমে ঢুকতেই ময়দানবের ইন্দ্রপ্রস্থের
মত,কেমন যেন জীবনটা মায়াপূর্ণ হল।
জানতে পারলাম আমার জীবনের,
সফেদ হৃদয়ে সুপ্রীম কোর্ট কৃষ্ণফলকের
কালি দিয়ে লিখে দিয়েছে–
“আমি আর শিক্ষক নই,নই কেন কর্মচারী।”

মুহুর্তের মধ্যে পরিবেশ কেমন পাল্টে গেল।
যে স্টাফরুমে সত্যবতী ও শান্তনুর মত,
মধুর ভালোবাসা সম সম্পর্ক ছিল
আমাদের মধ্যে একে ওপরের প্রতি,
আলেকজান্ডার এবং পুরুর দৃষ্টান্ত,
কেমন যেন কুঁজি মন্থরার মত
দেখতে লাগলো আমার দিকে,আমাদের দিকে।
দিকভ্রান্তের মত বুঝতে পারলাম–
জনগনের চোখে আমি–“কর্মহীন,
দুর্নীতিগ্রস্ত কোন এক ঘৃণ্য চাকুরে বেকার”।

হায়!তাহলে বাবার ঔষধ কীভাবে কিনব?
মায়ের চিকিৎসা খরচ কে মেটাবে?
আমার ফুটফুটে সন্তান,যা আমার
প্রত্যায়িত নকল,তাকে কীভাবে বাঁচাব?

পান্ডুর হাতে নিহত হরিণের মতো
ধপ্ করে বসে রইলাম কোন
উদভ্রান্ত দিকভ্রষ্ট পথিকের মত।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted