| কবিতা | ক্ষমা কর মোরে |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | প্রতিবাদ |
| সময় | ২০২৩ |
| উৎসর্গ | সুকুমার ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | জীবনমুখী, প্রতিবাদ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ |
ক্ষমা কর মোরে
*************
সুজিত কুমার ভৌমিক
ঝরে যাওয়া পাতার মত,পুরনো স্মৃতি।
জীবন পত্রে টানে, অনেকটা ইতি।
পুরানো বছর আজি, চলে গেছে ঠিকই।
স্মৃতিগুলি সতেজ তাজা, টাটকা এখনই।
তুচ্ছ এ জীবনে মাথা নত করি--
"ক্ষমা করে দিও মোরে,
যদি অন্যায় করি।"
জীর্ণ জীবনে তাই করজোড়ে বলি-
"ক্ষমা কর পুরনো অপরাধগুলি"।