কবিতা আজও তুমি নেতাজি
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রতিবাদ
সময় ২০২২
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

আজও তুমি নেতাজি
*******************

সূর্য মন্ত্রে দীক্ষিত তুমি,
ভারতের বীর সন্তান।
তোমার স্মৃতিমোদের কাছে,
আজও গভীর অম্লান।।

আজও যখন বিপদে পড়ি
বলে উঠি নেতাজি।
রক্ত যেন টগবগিয়ে,
ফেনিয়ে উঠে গর্জি।।

আজও তোমার রক্ত বাণী
মোদের কানে ভাসে।
প্রজন্ম থেকে প্রজন্মে যেন,
আকাশে বাতাসে ভাসে।।

বীর সাহসী বলিয়ান মোরা
পেয়েছি সাহসী মন্ত্র।
তাইতো তুমি বীর সন্তান
বসু সুভাষচন্দ্র।।

ওগ হে নেতা আস হে ফের
অসির ঝংকারে সাজি।
তোমাকে মোদের প্রয়োজন অতি,
আজও তুমি নেতাজি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted