কবিতা পঁচা ডাস্টবিন থেকে বলছি
কবি সুজন মজুমদার
সময় শ্রাবণ,১৪৩২।
সম্পৃক্ততা স্বদেশ চিন্তা
Review This Poem

সমস্ত বিষাদ যেন আমারই দেশে ধেয়ে আসছে
পতিত উল্কার মতো।
আতঙ্কের ভষা, শিহরণের অনুভূতি–
সমস্ত মিইয়ে যাচ্ছে যেন দিনকে দিন!
কয়েক প্রজন্মের স্নায়ুগুলি বিকল হয়ে যাচ্ছে,
মূক হয়ে যাচ্ছি আমরা!
অন্ধত্ব এবং বধিরত্ব যাদের স্বভাবে নেই–
তাদের মস্তিষ্কের পশ্চাৎভাগ শিথিল হয়ে যাচ্ছে
আর্কটিকের বরফখন্ডের মতো।

রক্ত, মাংস, মস্তিষ্ক, করোটি কিংবা
বুকের ছাতি– সবকিছু
হয় পুড়ে যাচ্ছে,
না হয় কেউ ছিঁড়ে খাচ্ছে,
না হয় থেঁতলে দিচ্ছে কেউ।
আর মগজের ঘিলু তো সেই কবে পঁচে গেছে!
সেই পঁচা ডাস্টবিন থেকেই বলছি বন্ধু,
মনে ধরল কি কিছু?

guest
0 Comments
Newest
Oldest Most Voted