বাংলা কবিতা, হাবিজাবি ২১ - প্রতি রাত্র আমার লগে... কবিতা, কবি সুবিমল বসাক | কবিতা অঞ্চল
কবিতা হাবিজাবি ২১ – প্রতি রাত্র আমার লগে…
কবি সুবিমল বসাক
কাব্যগ্রন্থ হাবিজাবি
5/5 - (1 vote)

প্রতি রাত্র
আমার লগে বেইমানি করে ম্যায়ামানুষের লেহান
                          নিখুঁত
ম্যায়ামানুষের লগে
অহন আর কোনো সম্পক্ক নাই আমার
                     তবভি
পুরানা স্মৃতি
আমারে বারবার ছোবল মারতে থাকে
আমি তাগো ভালাবাসি
ভালবাসার গাঢ়ভাব না দেইহা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted