কবিতা বালিকা
কবি সাইফুর রহমান শাওন
সময় ফেব্রুয়ারী ২০২২
লিখার স্থান নোয়াখালী
3/5 - (7 votes)

বালিকা গ্রীষ্মের মাঠপাঠা রোধে যখন তুমি ঘামে ভিজে একাকার হয়ে যাবে,
আমি দক্ষিণের বাতাস হয়ে আসবো তোমার ধারে।।
বালিকা শ্রাবণের স্নিগ্ধ বিকালে যখন তুমি বৃষ্টিতে ভেজার অপেক্ষায় রবে,
আমি বৃষ্টি হয়ে নামবো ধরার বুকে।
বালিকা বসন্তের ফুল ঝড়া দুপুরে যখন তোমার খুব করে মন খারাপ হবে
আমি কোকিল রূপে আসবো তোমায় গান শুনাতে।
বালিকা শীতের সকালে তুমি শিশির ভেজা ঘাসে হাটবে বলে
আমি রাতে শিশির বিন্দু হয়ে বর্ষন হবো ঘাসের উপরে।।
বালিকা জীবন যুদ্ধে যখন তোমার পাশে কেও থাকবেনা,
আমি থাকবো তোমার ঢাল হয়ে।।
বালিকা যখন আঘাত পেয়ে তোমার চোখ হতে অশ্রুপাত হবে,
মুছে দিবো সেই নোনা পানি আমার বুকে জড়িয়ে ধরে।।
বালিকা রেললাইন এক প্রান্তের উপর দিয়ে হাটবে বলে,
আমি হাত বাড়িয়ে দিবো অপর প্রান্ত থেকে।।
বালিকা তোমার ওই বাকা ঠোঁটের টোল পড়া মিষ্টি হাসি দেখবো বলে,
অপেক্ষায় রব প্রতি দিন প্রতি পহরে।।
বালিকা তোমায় ভালো বেসে যাবো
জীবনের অন্তীম প্রহরেও।।

সমাপ্ত~

guest
0 Comments
Newest
Oldest Most Voted