| কবিতা | সভ্যতার পুনরাবৃত্তি |
| কবি | সৃজন শারফিনুল |
| উৎসর্গ | ছায়াসঙ্গী |
| লিখার স্থান | ঢাকা, ৪ অক্টোবর, ২০২০ |
| কবিতার বিষয় | জীবনমুখী, রূপক, স্বাধীনতা |
-তারপর কী হল?
-একটি নতুন পৃথিবীর সৃষ্টি হল...
সে পৃথিবীতে মস্তিষ্কহীন মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকলো।
-তারপর?
-তারপর আবার পৃথিবীটা আবর্জনার স্তূপে পরিণত হল।
যার গায়ে যত বেশি আবর্জনা সমাজে তার কদর তত বেশি!
হা হা হা হা...