কবিতা বর্ষা দিনের কবিতা-০১
কবি সৃজন শারফিনুল
সময় ২৭ জুলাই,২০১৩
উৎসর্গ ছায়ামানবী
লিখার স্থান হবিগঞ্জ
4.5/5 - (2 votes)

কাঠ ফুলগুলো হাসি দিচ্ছে
ঘোলাটে মেঘের আড়ালে ।
কাগজি লেবুর গন্ধে পাগল
মাছরাঙ্গা রং ছড়ালে ।
রিম-ঝিম এই বর্ষায়,
রিণি-ঝিনি নুপূর পায়ে
কে যায় ঐ হিজল বনে ?
হায়,
এমনো দিনে খুব মনে পরে ক্ষনে ক্ষনে,
স্মৃতি যা ছিল তাহারো সনে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted