কবিতা পার্থিব দ্বৈততা
কবি সৃজন শারফিনুল
সময় রাত ১১.৫৯
উৎসর্গ মায়াবতী
লিখার স্থান Riyadh, Saudi Arabia.
কবিতার বিষয় আশা, প্রেম, সমসাময়িক
Review This Poem

যদি প্রথম অবহেলাতেই
মন ফিরে আসে
তবে হয়তো সেটা প্রেম ছিল না।
ছিল কোনো এক অচেনা টান,
অথবা কিছুটা মায়া।

প্রেম হলে হয়তো
এত সহজে দূরে যাওয়া যেত না
অবহেলার পরও
মানুষটা থেকে যেত
মনের কোনো এক অন্ধকার ঘরে,
যেখানে দরজা বন্ধ করা যায়,
কিন্তু তাকে
বের করে দেওয়া যায় না!

guest
0 Comments
Newest
Oldest Most Voted