কবিতা দীর্ঘস্বাসের বাতিঘর-২
কবি সৃজন শারফিনুল
সময় ১২ মে, ২০১২
উৎসর্গ ছায়া মানবী
লিখার স্থান হবিগঞ্জ
কবিতার বিষয় প্রেম
Review This Poem

রাতের আকাশে তারাগুলো
মিট মিট হাসি দিয়ে যায়,
দীর্ঘস্বাসের বাতিঘরে নিঃসঙ্গ নিস্তব্ধ আমি!
আমার ছন্নছাড়া অভিমানী এ মন তারপরও
তোমাকেই ভালোবাসতে চায়।

তুমি কি জানো না এ মনের যাতনা.,
কেটে যায় কতদিন অর্থহীন!
শতবার
মেঘ হয়ে আসি তোমার কাছে
আর বৃষ্টি হয়ে কাদি প্রতিদিন!

guest
0 Comments
Newest
Oldest Most Voted