| কবিতা | একাকিত্বের ব্যাকরণ |
| কবি | সৃজন শারফিনুল |
| সময় | ২৪ ফেব্রুয়ারী ২০২১ |
| উৎসর্গ | ছায়ামানবী |
| লিখার স্থান | মিরপুর। |
| কবিতার বিষয় | প্রেম |
তুমি থাকো তোমারই মত
সাদা সরীসৃপ যত ।
তোমার ঐশ্বর্য, থাক না
তোমারি হয়ে,
আমার ছোয়া যখন বারণ
তোমার বিদ্বেষী ভূবণ ।
থাক কিছু দুঃস্বপ্নের নিদ্রাযাপন
অথবা একাকিত্বের ব্যাকরণ!!