| কবিতা | রূপকথা |
| কবি | কামরুন নাহার |
রূপকথ
সফেদ বিহঙ্গ
তুমি আসবে বলে বসন্তরা গাছ হয়ে দাড়িয়ে থাকে।
নীল শালিকেরা মনের গহীনে
উঁকি দিয়ে যায়।
বাতায়নে শিউলি ফুলের ঘ্রাণে মাতোয়ারা বেল ফুল
হেসে হেসে গল্প জুড়ে দেয়।
আকাশী ধ্রুবতারা বন্য ফুলের গন্ধে ব্যাকুল হয়ে ঝরে পড়ে মাটির ধরণীতে।
শস্য যুগল ব্যস্ত হয়ে বাতাসের আলিঙ্গনে নিজেকে তুলে ধরে নতুন রূপে।
মেঘ পল্লব বাঁধ ভেঙে যেন
নির্মল হয়ে ধরা দেয় এই মাটির পৃথিবীতে।
শিশির কণা তার শেশ বিন্দু দিয়ে
এঁকে যায় পদ্ম পাতায় এক নতুন প্রেমের কাহিনী।
বেহুলারা কেঁদে ওঠে
হারিয়ে ফিরে পাওয়ার বেদনাতে
অজানা এক তীব্র বাসনাতে
যার করুণ আকুতিতে
রূপকথা ফিরে পায় এক মিষ্টি প্রেমের কাহিনী।