কবিতা নব জাগরণ
কবি আহাম্মদ সিফাতুল্লাহ
সময় ( ২১, জুন,২০২৩ ইং.) ৬ই আষাঢ়, ১৪৩০ বঙ্গ.
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় আশা, প্রতিবাদ, রাজনৈতিক
Review This Poem

ঐ আসছে ! বাধার শিকল ভেঙ্গে
মু্ক্তি পাগল রক্ত রাঙ্গা চরণ ফেলে।
তুমি যে নবীন ছিনিয়ে আনবে
নতুন প্রভাতের আলো।
তুমি যে রাজপথ রক্তে রাঙ্গিয়ে
গেলে
ওই যে ওরা প্রবীণ! যাদের
তরে চারপাশ হয়ে আসে কালো।
ওদের তরে রক্ত ঝড়ে
তুই যে নবীন সব যে নাচে
তোর হাতের করে॥

guest
0 Comments
Newest
Oldest Most Voted