| কবিতা | কবিতা ও জীবন |
| কবি | সৌরভ মাহামুদ |
| সময় | মার্চ ২৯, ২০২০ |
| লিখার স্থান | মিরপুর, ঢাকা |
একটা চাপা দীর্ঘশ্বাস কবিতাজুড়ে
এই কবিতা ই আমাকে বাঁচিয়ে রাখে।
মাঝে মাঝে কবিতাগুলো ছন্নছাড়া হয়ে যায়
নিজেকেও তখন ছন্নছাড়া মনে হয়।
ছন্নছাড়া জীবনেই আমার সুখ
তবুও আমার কবিতাগুলো ভালো থাকুক।
