বাংলা কবিতা, শীতল মনের আগুন কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা শীতল মনের আগুন
কবি সন্ধি মুহিদ
সময় ২৫ জুন, ২০১৪
লিখার স্থান ফার্মগেট, ঢাকা
কবিতার বিষয় বিরহ
4.5/5 - (2 votes)

আজ অনেক দিন পর
খুব নিভৃতে তোমার জন্যে
কয়েক বিন্দু শোক
গড়িয়ে গেলো চক্ষু বেয়ে।

এই প্রচণ্ড গ্রীষ্মেও
আমি ছিলাম ভীষণ শীতার্ত।
তুমি নেই – এই শীতলতা
এই শূন্যতার গহ্বরে আমি নিমজ্জিত।

অথচ এই শীতলতার পেছনে
লুকিয়ে ছিলো দহন,
তুমিই পুড়িয়েছিলে এই হৃদয়,
বিক্ষিপ্ত নির্লিপ্ত এখন এই মন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted