কবিতা রাতশেষে ঘৃণার বীর্যপাত
কবি সন্ধি মুহিদ
সময় ২০১৩

নিজের মৃতদেহ ছিঁড়েখুঁড়ে খেয়ে

নিজেই বুঝেছি

কী বিষে নিঃশেষ তুমি করেছো আমাকে।

তুমি জানো! কত ফাল্গুণের রাতে

চাঁদ না দেখে জোর করে ঘুমিয়েছি,

শুধুমাত্র স্বপ্নে তোমার দেখা পাবার আশায়।

অথচ স্বপ্নেও তুমি আসোনি।

এলে কি খুউব ক্ষয়ে যেত?

তোমার নতুন প্রেমিকের খুব বয়ে যেত?

তবু অনুরোধ-

তোমার ঠোঁটের বিষে প্রাণ হারানো

নিষ্প্রাণ এ মৃতদেহটি শেষ একবার দেখে যেয়ো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted