| কবিতা | তুমি জানো না |
| কবি | সন্ধি মুহিদ |
| সময় | ৩০ জুন, ২০২০ |
| উৎসর্গ | ঊষা |
| লিখার স্থান | মিরপুর, ঢাকা |
| কবিতার বিষয় | বিরহ |
এই গাল, এই কপাল-
বহন করেছে নিঃস্বতার জাল!
তোমার ঠোঁটের ছোঁয়া পড়ে নি।
এই ঠোঁট, কতবার মোট-
তোমাকে ভেবেছে, তা মনে নেই।
এই বুকের পশম, মাথার কসম-
তোমার হাতের ছোঁয়া চেয়েছে চিরকাল।
এই চোখ, যা কিছুই হোক-
শুধু তোমার মুখখানি দেখতে চেয়েছে।
তোমার দেখা আর পায় নি।
