| কবিতা | চুম্বক ৪ |
| কবি | সন্ধি মুহিদ |
| সময় | ১১-০২-২৬ |
| উৎসর্গ | Shondhi Muhid |
| লিখার স্থান | মিরপুর, ঢাকা |
| সম্পৃক্ততা | সন্ধি মুহিদ |
| কবিতার বিষয় | প্রেম |
জীবন যদি বড় অসহ ঠেকে,
তবে প্রণয়িনী তুমি এই বুকে ডুব দিয়ে যেও;
জেনো আমার ঠোঁটে আজ বিষের সাগর
বিষেই হবে বিষক্ষয়।
তোমার লালা হোক আমার নেশার মদির।
তোমার মদির ঠোঁটের পেয়ালাখানি এগিয়ে ধরো,
আমি আকণ্ঠ এক চুমুক চুমু পান করবো।
বিদায়বেলায় আমার চোখের পাতায় চুমু খাও!
আর কি আশ্চর্য, আমার ব্যথাতুর কপালে
তুমি ঠোঁট ছোঁয়াতেই নিমেষে
আমার সব মাথাব্যথা সেরে গেলো।
ক্যানো যে আমার সর্বাঙ্গে ব্যথা হলো না!