বাংলা কবিতা, চক্র কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা চক্র
কবি সন্ধি মুহিদ
সময় ৯ জুলাই, ২০১৮
উৎসর্গ ঊষা
লিখার স্থান মিরপুর, ঢাকা
5/5 - (2 votes)

তুমি জানবেও না – মুঠো খুলে দেখবে

বরফ গলে নেমে গেছে জল আঙুলের ফাঁকে

আর হবে না ছোঁয়া।

আমি জল হয়ে নেমে যাব

মিশে যাব বাষ্প হয়ে পৃথিবীতে।

সেই বাষ্পে নিঃশ্বাস নেবে একদিন

তুমি জানবেও না, ভাববে কালো ধোঁয়া।

guest
0 Comments
Newest
Oldest Most Voted