বাংলা কবিতা, কামান দেগে দগদগে বুক কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা কামান দেগে দগদগে বুক
কবি সন্ধি মুহিদ
লিখার স্থান ফার্মগেট, ঢাকা
কবিতার বিষয় বিরহ
Review This Poem
যাচ্ছে জ্বলে আমার বুকের ঘর-বসতি
দাও না বলে, কোন ওষুধে মিটবে জ্বালা!
বুকের বসত খুব যে খালি,
শূন্যতা তায় দিচ্ছে হানা।
নেই তো মানা, ভগ্নডানা ফেলে দিতে
জ্বেলে দিতে মনের ফিতে!
বারুদ জমছে বুকের কোণে,
তোমার ভিতে করতে আঘাত।
এ কোন প্রভাত অরুণ রঙে ডাকছে আমায়
করুণ কণ্ঠে বলতে যেন চাইছে কিছু।
তরুণ তরু পুড়ছে মরুর ঠোঁটের কাছে
লুকিয়ে আছে কে যে দূরের দারুণ মেঘে!
guest
0 Comments
Newest
Oldest Most Voted