কবিতা দাসত্বের শিকল
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ১৬/০৩/২০২৫
লিখার স্থান সিরাজগঞ্জ
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

দাসত্বের শিকলে বন্দী
হুকুমে গোলামের দাসত্ব
শুভ অশুভ দেখার প্রশ্ন নয়
শুধু হুকুমে গোলাম প্রস্তুত
পাপে পাপ গোলাম অসহায়
নিরুপায় বিদ্রোহী হলেই রাজ কারাদণ্ড
দাসত্বের শিকলে বন্দী
কত ইতিহাস রাজসাক্ষী
হাজারো গোলাম দুইদিগের
রাজ প্রজার সম্মুখীন অধমের ন্যায়
মিথ্যার জয়কে সত্যের প্রহশন
দুই এর মধ্যে এক হলেই
ক্লান্ত গোলাম নিশ্চুপ মৃত্যুদন্ড
হিসাব করলে সুখে আছে
সবুজ বনানীর নীচে
এক বেলা খেয়ে না খেয়ে
নিরব স্বপ্নের ঘুমান্ত মানব।

guest
0 Comments
Newest
Oldest Most Voted