কবিতা ট্রেন ভ্রমণ
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ০৭/০২/২০২৪
লিখার স্থান ঢাকা
সম্পৃক্ততা ট্রেন ভ্রমণ নিয়ে
কবিতার বিষয় অন্যান্য

ট্রেন ভ্রমণ

মোঃসোহাগ আলমগীর

ট্রেন ভ্রমণের কাহিনি
শুনুন তবে ভাই
রজনীতে ঘুম হলোনা
টিকিট না পাই
প্রভাতের ঐ আযান শুনে
রায়পুর রেলস্টেশনে যাই
টিকিট কিনতে যাওয়ার সময়
স্টেশন মাষ্টারের সাথে দেখা হয়।
স্টেশন মাষ্টার বেশ ভালো
যথাযর্থ প্রার্থনা করেন ।
প্রার্থনা শেষে
টিকিট কেনা হলো
টিকিট কিনে নিশ্চিত হলাম
বাড়ি ফিরে এসে দেখি
তিনির স্বাজ গোছানো দেরি
ট্রেনের বেলা পার হচ্ছে
রমনি হয়নি রেডি
অলস দেশের অলস রেলগাড়ী
ভাবতো আমার মনে
সময় মতো যাবে না বাঙলার ট্রেন গাড়ি
ইচ্ছে করে একটু দেরি
ভাবতে পারি নাই।
ট্রেন আমাদের রেখে চলে গেলো
ট্রেনের সময়ের ঘড়ির কাটাঁ বাজল সময় বেজে
বাংলার রেলগাড়ীর ছুটে চলল
সময়ের নিয়মের গতিতে
মনসুর আলী স্টেশনে এসে দেখি
একটু সময় লেট
মৃদ হাসিতে মনটা আমার
খারাপ লাগলো বেশ
মনে পড়ে গেলো আমার ট্রেনের সঙ্গীতটা
স্টেশনের রেল গাড়িটা.........
মেপে চলে ঘড়ির কাটা......
খানিক পড়ে আর একটা ট্রেনের আগমন
মনটা আবার ফুরফুরের আনন্দে
জেগে উঠল প্রাণমনে
নতুন করে টিকিট কেটে
পরিবার নিয়ে ছুটে চললাম
গন্তব্যে স্থলে।
আনন্দের ট্রেন ভ্রমণের ইচ্ছাটা
রক্ষা করিল নিখিলের মালিক

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments