| কবিতা | ইরানি মায়ের আর্তনাদ |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| কবিতার বিষয় | প্রতিবাদ, বিরহ |
বুকের মানিক স্বর্গে
মায়ের হৃদয় কাঁদে
মায়ের দেশ বিলীন
মনে কি আর সহে
হৃদ মানিক বিনিময়ে
দেশটা যদি বাঁচে
হাজার মানিক জন্ম নেবে
মায়ের স্বাধীন দেশে
অগ্নি মাখা জামা
দগ্ধ হওয়া শরীর
বুকের মানিক
ঘুমিয়ে আছে
মায়ের কোল বিহীন
সন্তান ছাড়া মা
হৃদয় থেকে দোয়া
অমানুষ নিপাত হবে
মানুষদের হবে জয়