কবিতা আম বৃক্ষ
কবি মোঃ সোহাগ আলমগীর
লিখার স্থান সিরাজগঞ্জ
কবিতার বিষয় প্রকৃতি, মৃত্যু, রূপক
Review This Poem

আম বৃক্ষটি
বেজায় ভাল
ফলের চেয়ে
ছাউনি দিল।

ক্লান্ত ঘেমে
ঠান্ডা হাওয়া
বসতে দিত।

রৌদ বৃষ্টি বজ্রপাত
যুদ্ধ হত।

মাঝে মধ্যে
মিষ্টি হেসে
শন শন শন
নাচ দেখাত

উজার চোখে
মন কারতো।

ডেহর সবাই
ফল পারত।

হঠাৎ দেখি
বাদল ঝড়া
আম বৃক্ষটি
জ্ঞান হারাল।

বাদল জলে
ভুমির বলে
নিজের দেহ
দান করিল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted