| কবিতা | আবার নাকি যুদ্ধ হবে |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ২৮/০১/২০২৫ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| কবিতার বিষয় | অন্যান্য |
বেলা শেষ না হতেই
কিসের দরদাম?
আবার নাকি যুদ্ধ !
রাত পোহালেই নতুন সূর্যের উদয়
ক্ষত বিক্ষত লাশের মিছিল
হাহাকার বিলাপের প্রতিধ্বনি
এদিগ অদিগ ছুটে বেড়ায়
শুধু রাস্তার অনাবাদি মানুষ গুলো ছিন্নহারা
যেদিক যেমন তেমনি রবে
বেলা শেষ না হতেই
কিসের দরদাম?
আবার নাকি যুদ্ধ !