| কবিতা | অন্তিম শয্যা |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ০৭/১০/২০২৩ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| কবিতার বিষয় | বিরহ, মৃত্যু |
বড়ই একা কেউ নেই পাশে।
অন্তিম শয্যায় চারদিকে আত্মীয় স্বজন।
জানিনা কোথায় ?
কোন কুঠিরের দুয়ারে দাঁড়িয়ে।
অপেক্ষায় আছে।
কখন সময় হবে।
তো ইচ্ছে জাগে
এই সুন্দর বসুমতীতে থাকতে
শরীর পারে না।
আমার যমের অপেক্ষায়
নিয়তির সময় হলেই
আসবে যম।
অন্তিম শয্যা ক্যাকানি
সবার পক্ষে মেনে নেওয়া যায়না
কঠিন হয়ে পড়েছে।
বিধাতার কাছে একটাই দাবি হয় রেখে যাও
না হয় নিয়ে যাও।