| কবিতা | “কোনদিন ফিরিব না আর” |
| কবি | মোঃ আরিফুল ইসলাম সিরাজী |
| সময় | 23 may,2021 |
| উৎসর্গ | প্রিয়তমা |
| লিখার স্থান | Dhaka,Bangladesh |
“আমারে আর নাহি খোঁজো এই নির্জন নগরীর বুকে-
আজি তোমারি নয়নের বাহিরে আধারির সংগীতে বিরহের সুখে-
হারায়েছি তব বহুদূর-আজি কোন অজানা পথ পানে-
আরো নাহি তাই খোঁজো-নাহি দাও ব্যাথা এ ঝরা প্রাণে।
নাহি আর ফিরিব তব ব্যাকুল সন্ধ্যের বকুল তলে-
নাহি আর বাধিবারে পাবে ওড়ে যাওয়া আচল পরে-
আজি তব দূর হতে ভালোবাসিব তোমায়-তবু বিদায় প্রিয়-
নাহি যদি আর পাও দেখা-বিরহ বীণাতে তব সে সুর বাধিও।”