কবিতা এগুলো একান্ত
কবি শাশ্বতী মাথিন
সময় সকাল ৯ : ৩০
উৎসর্গ খালা
লিখার স্থান নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা
সম্পৃক্ততা না বলা অনুভূতিগুলো
কবিতার বিষয় অন্যান্য

কিছু অনুভূতি একদম নিজের হয়
হোক সে ক্ষোভ, কষ্ট, আনন্দ কিংবা ভালোবাসা
কিছু অনুভূতি কখনোই প্রকাশ করতে নেই
এগুলো একান্ত।

কাউকে জানাতে নেই সেই তীব্রতার কথা,
সেই মুহূর্তের বেদনা কিংবা উচ্ছ্বাসের যে সৌন্দর্য— তার কথা
এগুলোকে যত্ন করে রেখে দিতে হয়
মনের ছোট্ট খোপে।
হয়ে উঠতে হয় নীরব, নিষ্প্রভ।
কখনো কখনো আবার ভীষণ নির্লিপ্ত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments