কবিতা নারী-বৃদ্ধ-শিশু
কবি শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
কাব্যগ্রন্থ জয়নালের কিছু স্বপ্ন ছিলো
Review This Poem

করো না অবহেলা বৃদ্ধদের
করো না অবহেলা শিশুদের
করো না অপমান নারীদের।

মানুষ গণ‌্য করো
মানুষ গণ‌্য করো
শিশু-বৃদ্ধ-নারীদের।

বৃদ্ধ পিতা-মাতার আশ্রয়
বৃদ্ধাশ্রম নয়
কেন পাঠাও সেথায় তাদের।
আপন বুকেতে রাখো
যেমন রেখেছিলো
যতনে সাজায়ে তোমাদের।

শিশুদের ভালোবাসা দাও
ওগো ভালোবাসা দাও
তারাই ভবিষ‌্যত।
বেড়ে উঠতে দাও
ওগো বেড়ে উঠতে দাও
শিশুদের।
এই শিশুরাই আগামীর
মিছিলে
নেতৃত্ব দেবে তোমাদের।

করো না অপমান নারীদের
করো না আর কিছুতেই
নারী অবলা নয়
নারী দুর্বল নয়
জননী-ভগ্নি-সহধর্মিনী
বহুরুপে তার পরিচয়
ভালোবাস তাই ভালোবাস
সম্মান জানাও নারীদের।

ওহে ও ভাই শোনো আহবান
করো না অবহেলা অপমান
শিশু-বৃদ্ধ আর নারীদের।

guest
0 Comments
Newest
Oldest Most Voted