কবিতা তুমি-আমি
কবি শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
সময় জানুয়ারি,২০১৭
উৎসর্গ আজমেরী ইমরোজ
লিখার স্থান গোপালগঞ্জ
সম্পৃক্ততা ভালোবাসার আকুতি
কবিতার বিষয় প্রেম
4.7/5 - (3 votes)

তুমি কতো ভালোবাস
তাইতো তোমার এত অভিমান
আমি অবুঝ ব্যস্ততায় সারাবেলা
আমার ভালোবাসা খূবই ম্লান।

তুমি কতো প্রতীক্ষায় থাকো
মোবাইল রিংটোন বাজবে কখন
আমার কর্মব্যস্ত অসহায় জীবন
ব্যর্থ করে তোমার প্রতীক্ষা সারাক্ষণ।

তুমি আমি দুইদিকে বহুদূরে
তবু ভালোবাসা কতো অমলিন
তুমি শতভাগ আমি কিঞ্চিত
তবু প্রতীক্ষা কাছাকাছি ক্লান্তিহীন।

তুমি আমি দুটি প্রাণ এক আত্না
অভিমান তোমার অমূলক নয়
ভালোবাসা যার বুকেতে রয়
অভিমান তো হায় তাকেই মানায়।

ওগো প্রাণপ্রিয়া ওগো বঁধুয়া
তোমার লাগিয়া আমার হিয়া
পুড়ে পুড়ে যায় সারাক্ষণ সারাবেলা
রে অভিমানি তুমিও রাখ জানিয়া।

guest
0 Comments
Newest
Oldest Most Voted