কবিতা জনতা
কবি শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
কাব্যগ্রন্থ জয়নালের কিছু স্বপ্ন ছিলো
কবিতার বিষয় প্রতিবাদ, বাংলাদেশ, রাজনৈতিক
Review This Poem

ক্ষমতা দরকারি
জনগনও দরকারি
তাই এত অভিনয়
বিরোধী বা সরকারি।

আমজনতাকে পুঁজি করে
বিরোধী উল্লাসে
সরকারি উল্লাসে
নীরবে জনতা ফাঁসে।

ডান হাতে জনতা
বাম হাতেও নাকি জনতা
মুখোশের আড়ালে নেতা-নেত্রী
চায় শুধু ক্ষমতা।

ভালোবাসে না কোনো শালা
আমজনতার কেউ নাই
নিজে পারলে নিজে বাঁচো
ভোটে জিতলেই বাই বাই।

এবার জনতা জবাব দাও
সরকারি কিম্বা বিরোধী হোক
দুষ্ট হলেই বর্জন করো
জয়ের মালা জনতারই হোক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted