কবিতা গণতন্ত্র
কবি শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
কাব্যগ্রন্থ জয়নালের কিছু স্বপ্ন ছিলো
কবিতার বিষয় প্রতিবাদ, বাংলাদেশ, রাজনৈতিক
Review This Poem

বিরোধীর কন্ঠরোধ করে গণতন্ত্র নয়
বিরোধীকে গুম করে গণতন্ত্র নয়
বিরোধীকে মেরে ফেলে কি গণতন্ত্র হয়
বিরোধীকে ও বলতে দিয়ে হয়।

গণতন্ত্র জনগনের জন‌্য
সরকারি-বিরোধী সকলের অধিকার
দেশ গড়ার-কথা বলার
সবাই মানুষ,সকলের বাঁচার দরকার।

সহিংসতা,হানাহানি-রেষারেষি
সকাল-সন্ধ‌্যা আমজনতার খুন
দেশের বুকে-শত মায়ের বুকে
অহরহ জ্বলছে যে আগুন
এ বৈশিষ্ট‌্য গণতন্ত্রের নয়-
নয় চাওয়া নয় এত এত খুন।

এখন দুই হাজার পনের-
ভাবি এসেছে সময় ভেবে দেখার
কন্ঠরোধ নয়,নয় গুম,নয় খুন
বুঝি এসেছে সময় ভালোবাসার
স্বার্থপরতা ভুলে সবাই মিলে
সোনার বাংলাদেশ গড়ে তোলার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted